দেশবিরোধী চক্রান্ত রুখতে স্বেচ্ছাসেবক লীগ সজাগ রয়েছে : রামগঞ্জে বক্তারা
নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, অতীতে সব আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মাঠে ছিল। অরাজকতা ও নাশকতারোধে তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশ বিরোধী চক্রান্ত রুখতেও নেতাকর্মীরা সজাগ রয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল রানার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আলী মুর্তেজা বাবুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ মাহমুদ।
অনুষ্ঠানে দলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা অংশ নেয়। শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশ ও জাতীর কল্যাণে মোনাজাত করা হয়।