তোরাবগঞ্জে মরহুম সাংবাদিক আবদুস শহিদের মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২০ ৯:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: এনটিভির সাবেক যুগ্ম-প্রধান বার্তা সম্পাদক মরহুম আবদুস শহিদের প্রতিষ্ঠিত লক্ষ্মীপুরের কমলনগরে আফিয়া-বারী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামপাড়া এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এসময় মরহুম আবদুস শহিদের আত্মার শান্তি কামনায় কবর জিয়ারত করেন অথিতিরা।

মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক নুরুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনর) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিকল্পধারর কমলনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিদ্দিক উল্লাহ।

মাদ্রাসার পরিচালক নুরুল ইসলামের সঞ্চালনায় এতে ওয়াজ পরিবেশন করেন মাওলানা আবু নছর আশরাফী, নুরুল ইসলাম শরীফ, হাজিরহাট ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, ইব্রাহিম শামিম ও মুফতি সফিকুল ইসলাম।

প্রসঙ্গত, এনটিভির সাবেক যুগ্ম-প্রধান বার্তা সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মরহুম সাংবাদিক আবদুস শহিদ তাঁর মা-বাবার নামে তোরাবগঞ্জ এলাকায় আফিয়া-বারী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি প্রতিষ্ঠা করেন। আবদুস শহিদ গত ২৩ আগস্ট রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ইন্তেকাল করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন