ঢাকাস্থ রায়পুর যুবকল্যাণ সমিতির কমিটি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২০ জুলাই, ২০১৯ ৮:১৫ অপরাহ্ণ

রায়পুর প্রতিনিধি: ঢাকাস্থ লক্ষ্মীপুরের রায়পুর যুবকল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সমিতির ২৫ বছর পূর্তিতে মোঃ গিয়াস উদ্দিন শাহীনকে সভাপতি ও আব্দুর রব ছিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে ২০১৯-২১ সালের জন্য নতুন এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।


ঢাকার সেগুন বাগিচায় সমিতির কার্যালয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী এ সংগঠনের কমিটি গঠিত হয় বলে জানান, সংগঠনের সহ-সভাপতি এবিএম জিল্লুর রহমান।


ঢাকস্থ রায়পুর যুবকল্যাণ সমিতির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুরাদ সফিউল্যাহ, সহ-সভাপতি কাজী এরফান হোসেন, মোঃ হারুন উর রশিদ, যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল হক টুটুল, মনোয়ার হোসাইন কাউছার, মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফ উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী হীরা, শিক্ষা সাহিত্য প্রকাশনা সম্পাদক মিরাজুর রহমান পাটওয়ারী, প্রচার সম্পাদক সাইফুল আলম শামীম, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট মনির হোসাইন সুমন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট মঞ্জুর রশিদ মানিক, সমাজকল্যাণ সম্পাদক বাবুল আক্তার লিটন, নারী বিষয়ক সম্পাদক শারমিন জাহান শিমু, ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক ইশরাত জাহান জ্যোতি, প্রবাসী কল্যাণ সম্পদক বেল্লাল আহম্মেদ, ক্রীড়া, নাট্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাতেমাতুজ জোহরা ঝুমু, কার্যনির্বাহী সদস্য খায়রুল আজাদ শাকিল, এবিএম রিপন ও মোছলেহ উদ্দিন মুন্না।


সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রব ছিদ্দিকী বলেন, এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন, সবার সাথে সম্প্রীতি বজায় রাখা, অসহায়, দুস্থ্য মানুষের সেবা, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের কল্যাণে কাজ করা দরিদ্রদের চিকিৎসায় সাহায্য করাসহ সামাজিক কাজগুলো করাই আমাদের মূল লক্ষ ও উদ্দেশ্য। এ ব্যাপারে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন