জুতা বাঁচাতে চেয়ারম্যান রনির কাছে আবেদন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০১৮ ৬:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জুতা বাঁচানোর জন্য লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল হাসান রনির নিকট আবেদন করেন স্থানীয় এক বাসিন্দা।

 

শনিবার বেলা ১১টার দিকে মোঃ আব্দুল্লাহ আল মামুন তার ব্যক্তিগত ফেসবুক আইডির মাধ্যমে এ আবেদন করেন। এসময় ফেসবুকে পোষ্টকৃত আবেদনটি চেয়ারম্যানসহ ৪৯ জনকে ট্যাগ করেন তিনি।

 

এতে বলা হয়েছে, ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কামালপুর গ্রামের মানুষ খুবই সচেতন ও রাষ্ট্রবিরোধী কোন কাজে জড়িত নয়। গত কয়েক বছর ধরে এ এলাকার জনগণের জুতার তলা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তারা সবাই এ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।

 

এ সমস্যা সমাধানের জন্য কামালপুর গ্রামের পথচারীরা তিন সদস্য বিশিষ্ট একটি গবেষনা দল গঠন করেন। গবেষনার প্রতিবেদনে বলা হয়েছে রাস্তার বেহাল দশার কারনে জুতাগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে।

 

 

 

কামালপুর গ্রামের সড়কটি সংস্কার করে বাসিন্দাদের জুতা বাঁচাতে চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষন করেন স্থায়ী বাসিন্দারা।

 

এবিষয়ে জানতে চাইলেন মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের গ্রামের এ সড়কটি কয়েক বছর ধরে সংস্কার হচ্ছে না। এতে চলাচলের অনুপযোগী। এজন্য আমি আমার ব্যক্তিগত ফেসবুক আইডির মাধ্যমে চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষন করছি।

শনিবার সন্ধ্যা ৫ টা ৪৪ মিনিটে প্রতিবেদক ভবনীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনির মোবাইলে কথা বলা চেষ্টা করলে তা বন্ধ পায়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন