চুয়াডাঙ্গায় মেয়ের বিয়ের দিন বাবা খুন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ জুন, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় কোদালের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ঐ ব্যক্তির নাম বাবলু রহমান। বৃহস্পতিবার (১৬ জুন) সকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যার অভিযুক্ত জমির উদ্দীনকে আটক করেছে পুলিশ। নিহত বাবলু রহমান গঙ্গাদাসপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পূর্বশত্রুতার জেরে বাবলুর রহমানকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে জমির উদ্দীন। এতে বাবলু গুরুতর জখম হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ধারনা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরেই এ হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্ত হত্যাকারী জমিরকে আটক করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন