চন্দ্রগঞ্জে ইউডিসির বাড়িতে হামলা, নারীসহ আহত-৭
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ইউনিয়ন ডিজিটাল তথ্য কেন্দ্রের উদ্যোক্তার বাড়িতে গভীর রাতে হামলা চালিছে প্রতিপক্ষ ও ভাড়াটিয়া সন্ত্রাসীরা। এসময় দুই নারীসহ ৭জনকে কুপিয়ে আহত করা হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করায়। আহতরা হলেন, নাসির আহম্মদ, হাজেরা বেগম,রমজান আলী, নাছিমা আক্তার, জসিম উদ্দিন, ফজলের রহমান ও বাদশা মিয়া।
ইউনিয়ন ডিজিটাল তথ্য কেন্দ্রের উদ্যোক্তা মোঃ নাসির রবিবার দুপুরে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন। এরআগে বৃহস্পতিবার রাত ৩টার দিকে চন্দ্রগঞ্জের লতিফপুর বটের দিঘির পূর্বপাড়ে আফজাল সড়কে সাকিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
এনিয়ে ফজলের রহমান বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত নামে আরো ৫ জনকে আসামী করে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনারদিন গভীর রাতে একই গ্রামের মিজানুর রহমান, মহিন উদ্দিন, আবু ছায়েদসহ ১০-১৫জন লোক সিএনজি করে সকিনের বাড়িতে এসে লোহার রট, জিআই পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে ঘরের দরজা ভেঙ্গে পেলে। এসময় হত্যার উদেশ্যে হাজেরা বেগম ও নাছিমা আক্তারের মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়।

নাসির আহম্মদ, জসিম উদ্দিন, ফজলের রহমানকে এলোপাতাড়ি পিটে হাত ভেঙে দেয়। পরে তাদের চিৎকারে স্থানীয় এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এসময় ঘরে থাকা স্বর্নের চেইনসহ প্রায় ৩লাখ টাকার মালামার লুট করে নিয়ে যায়।
জানতে চাইলে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল বলেন, ইউনিয়ন ডিজিটাল তথ্য কেন্দ্রের উদ্যেক্তার নাসিরের বাড়িতে কয়েকজন লোক গভীর রাতে হামলা করে তাদেরকে আহত করেছে। আমি হাসপাতালে গিয়ে দেখি আসছি।
জানতে চাইলে মামলা তদন্তকারী কর্মকর্তা (এসআই) জাকির হোসেন বলেন, থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।