খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক :বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার (৭ মে) সকালে সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর বাসভবনে এ কর্মসূচী পালন করা হয়েছে।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ছায়েদুর রহমান ছুট্টু, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ব্যাপারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান ও জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন।
বক্তারা বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে সফল ছিলেন। এ কারণে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সরকার তাকে ভয় পাচ্ছে। সরকারকে দ্রুত খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।