কেন্দ্রীয় সভাপতির ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুর ছাত্রদলের বিক্ষোভ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ জুন, ২০২১ ১১:৩০ পূর্বাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: ঢাবির টিএসসি মোড়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) সকালে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের গোডাউন রোড এলাকা মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ রাজুসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গণতন্ত্র নেই বলেই দেশে আজ বাক স্বাধীনতা নেই। ছাত্রদল নেতা খোকনসহ নেতাকর্মীদের ওপর হামলা ন্যাক্কারজনক। এ হামলার প্রতিবাদ জানান তারা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন