কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ এর উদ্যোগে উত্তর হামছাদী ইউনিয়নে আউশ ধান চাষে কৃষকদের উৎসাহিত করতে বীজ ও সার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২২এপ্রিল) দুপুরে ১৫ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। প্রায় ৩০ একর জমিতে কৃষকরা আউশ ধান চাষ করবে বলে জানা গেছে।
করোনায় দেশের খাদ্য সংকট এড়াতে স্থানীয় পর্যায় কৃষকদের আউশ ধান চাষ উৎসাহ প্রদানে সবুজ বাংলাদেশ গ্রীণল্যান্ড প্রজেক্ট নামক এক প্রকল্পের মাধ্যমে উদ্যোগটি গ্রহণ করা হয়। লক্ষ্মীপুরে এক সময় প্রচুর আউশ ধান চাষ হতো বর্তমান সময়ে অতিরিক্ত খরচ ও করোনা মহামারিতে বীজ ও সারের অভাবে এই চাষ থেকে কৃষকরা সরে এসেছে।
সংগঠনটি কৃষি উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য সংকট দূর হবে বলে মনে করেন। তাই করোনাকালে সারা দেশে এই কার্যক্রম চলমান রাখবে বলে জানায় সংগঠনটি।
বীজ ও সার বিতরণে উপস্থিত ছিলেন, উত্তর হামছাদী ইউনিয়নের দ্বায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন ফরহাদ, সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, কৃষি বিষয়ক সম্পাদক এম এ আহাদ, লক্ষ্মীপুর সরকারি কলেজ সভাপতি শাহ আল মাজেদ সহ প্রমূখ।
সবুজ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু বলেন, করোনায় সারা দেশে খাদ্য সংকট আর এই সংকট দূর করতে দরকার প্রচুর কৃষি আবাদ। আমরা সংগঠন থেকে সারা দেশে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্যোগ গ্রহণ করি। আমাদের লক্ষ্মীপুর সদর কৃষি অধিদপ্তর সহযোগীতা করছেন। আমরা আসা করছি এতে কৃষক উৎসাহিত হবে এবং দেশের খাদ্যের অভাব মোটামোটি দূর হবে।