কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২০ ১১:০১ অপরাহ্ণ

কুয়েতের আমির সাবাহ আল আহমদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) পৃথক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত রাজকীয় পরিবার এবং সেদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তারা উল্লেখ করেন, শেখ সাবাহ ছিলেন মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষায় অত্যন্ত নিবেদিত প্রাণ বিশ্বনেতা। তিনি ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু। শেখ সাবাহ’র নেতৃত্বেই বাংলাদেশ ও কুয়েতের সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কুয়েতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কুয়েতের আমিরের ভূমিকা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন