প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে বিতর্ক প্রতিযোগীতার আয়োজন
প্রচলিত আইনে নয় বিশেষ কমিশন ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে ৭১-৭৫ ও জননেত্রী শেখ হাসিনার হত্যা ষড়যন্ত্রের প্রত্যক্ষ অংশ গ্রহণকারী, পরিকল্পনাকারী ও সুবিধাভোগীদের বিচারের দাবী নিয়ে লক্ষ্মীপুরে সরকার দল ও বিরোধীদলের অংশ গ্রহণে সংসদীয় বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জম্ম বার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ হলরুমে এ বিতর্ক প্রতিযোগীতা অুনষ্ঠিত হয়। একই সঙ্গে রচনা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
‘আমরা ক’জন মুজিব সেনা’ সংগঠনের জেলা শাখার উদ্যোগে সপ্তাহব্যাপী নানা আয়োজনের অংশ বিশেষ এ আয়োজনে বিজয়ী হন সরকার দল।
সরকার দলের পক্ষে ছায়া সংসদে এ দাবী উপস্থাপন করেন বিতার্কিক আজিজুর রহমান খান ও তার দল। বিরোধী দলীয় ভূমিকায় বক্তব্য রাখেন প্রমিতা চক্রবর্তীও তার দল। স্পীকার হিসেবে ছিলেন মাজেদ আজাদ, বিচারক ছিলেন মো. সেলিম মুন্সি, মো. মাইন উদ্দিন, মো. জাকারিয়া, মো. সাজ্জাদ রাকিব ও প্রমিতা।
সরকার দলের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে দেশের স্বাধীনতার রক্ষক হিসেবে উল্লেখ করে আলাদাভাবে গুরুত্ব দিয়ে তার পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থার উপর গুরুত্বারোপ করে আইন পাশ করার দাবী রাখা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির জেলা শাখার সদস্য সভা পরিচালনাকারী কবি মুজতবা আল মামুনের সভাপতিত্বে অতিথি ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা জসীম উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার, কেন্দ্রীয় সদস্য সভা পরিচালনাকারী সাইদ আহমদ বাবু, সদস্য সমন্বয়কারী সৈয়দ আবু তোহা, আব্দুল্লাহ আল সায়েম, আবু জাফর, আশফাকুর রহমান মামুন, আবু তালেব হালান, মোফাচ্ছের হোসেন চুন্নু প্রমুখ।
পরে সব প্রতিযোগী বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।