করোনা ভাইরাস প্রতিরোধে লক্ষ্মীপুরে বিশেষ দোয়া
করোনা ভাইরাস প্রতিরোধে আল্লাহ’র কাছে ক্ষমা চেয়ে লক্ষ্মীপুরের রায়পুরে অর্ধ-লক্ষাধিক মুসল্লির উপস্থিতিতে খতমে শেফা, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। চট্টগ্রাম আন্দরকিল্লা শাহে জামে মসজিদের খতিব ও আওলাদে রাসুল (সাঃ) সাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবীরি আল মাদানী মোনাজাত পরিচালনা করেন।
বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার হায়দরগঞ্জ তাহেরিয়া আর এম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এসময় মাদ্রাসা, ঈদগাহ প্রাঙ্গণ ও হায়দরগঞ্জ বাজার অর্ধ-লক্ষাধিক মানুষের ভীড় দেখা দেয়।
এসময় করোনা ভইরাস থেকে মুক্তি পেতে মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন মুসল্লিরা। এতে আমিন আমিন শব্দে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে।