করোনায় আক্রান্ত রায়পুর উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৬ জুন, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ এর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

সকালে নমুনা পরীক্ষার ফল হাতে পেয়ে এ তথ্য নিশ্চিত হন তিনি। উপজেলা পরিষদ সূত্র জানায়, কিছুদিন ধরে তিনি অসুস্থ্যতায় ভুগছিলেন। সন্দেহ হলে সম্প্রতি জেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা দেন। গতকাল পর্যন্ত তিনি লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনের বিভিন্ন মতবিনিময় সভায় যোগ দেন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন জানান, করোনা শনাক্ত হওয়ার পর থেকে বাসায় আইসোলেশনে থেকে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। উপজেলা পরিষদের আরও কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে তাদেরও আইসোলেশনে থাকতে হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন