করোনাকে জয় করলেন অভিনেত্রী তানজিন তিশা
চলতি মাসের শুরুর দিকে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হন অভিনেত্রী তানজিন তিশা। তারপর থেকে নিজ বাসাতেই বিশ্রাম আর চিকিৎসাধীন ছিলেন টিভি পর্দার অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী।
গত ৪ অক্টোবর তিশার করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। ১০ দিন পর গত ১৪ অক্টোবর তিনি পুনরায় করোনা পরীক্ষা করেন। তাতে তিশার রেজাল্ট আসে নেগেটিভভ। অর্থাৎ করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন তিনি।
করোনা মুক্তির রিপোর্ট পাওয়ার পর ভীষণ আনন্দিত তানজিন তিশা। ফেসবুকে তিনি পোস্ট দিয়ে লিখেছেন, আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমত এবং আপনাদের সহযোগিতায় আজ আমি কোভিড-১৯ রিপোর্ট হাতে পেয়েছি। ফল নেগেটিভ এসেছে।
টিভি পর্দায় তুমুল ব্যস্ত অভিনেত্রী তানজিন তিশা। তবে কিছু দিন আগে তিনি এটি ওয়েব সিরিজেও কাজ করেছেন। নাম ‘শিকল’। এটি নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার। সিরিজটিতে কাজের সময় তোলা কিছু ছবি শেয়ার করে তিশা ফেসবুকে শেয়ার করেছেন। আর ইঙ্গিত দিলেন, শিগগিরই তিনি এই প্রোজেক্ট নিয়ে দর্শকদের কাছে ফিরছেন।