কমলনগরে তহসিলদারের ঘুমের স্টাইল !
মোহনানিউজ ডেস্ক: ঘুমানোর দৃশ্যটি কোন সিনেমার নয়।কারো বাড়ির বিছানাও নয়। এটি একটি সরকারি অফিস চলাকালীন সময়ের দৃশ্য। তিনি একজন সরকারি কর্মকর্তা। এটা তার কার্যালয়। টেবিলের ওপরেই ঘুমিয়ে পড়ছেন তিনি।
এতে অবাক হওয়ার কিছুই নেই। ক্লান্তিতে মানুষ ঘুমাতেই পারে। তবে সেটি যখন সরকারি দফতরের টেবিলের উপর হয়, তখন আসলেই বিস্ময়কর। তাও আবার পা ও মাথার নিচে কোটি কোটি টাকার সম্পত্তির তথ্য ভান্ডার !
এভাবে একদিন নয়। তিনি অফিসে প্রতিনিয়তই এভাবেই ঘুমান। এ সুভাগ্যমান মানুষটির নাম আব্দুস সাত্তার দুলাল। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটারিহাট ইউনিয়ন ভূমি সহকারির কার্যালয় তহসিলদার।

বৃহস্পতিবার (৩০ মে) এমন দৃশ্য দেখা গেছে তহসিলদার আব্দুস সাত্তারের। এছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
এবিষয়ে জানতে শুক্রবার দুপুরে প্রতিবেদক পাটারিহাট ইউনিয়ন ভূমি সহকারি আব্দুস সাত্তার দুলালকে একাধিকবার ফোন করেও কথা বলতে পারেনি।