কমলনগরে জ্বর-কাশিতে বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ জুন, ২০২০ ১১:২১ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের কমলনগরে জ্বর, কাশি ও ডায়রিয়া নিয়ে বৃদ্ধ হাজী ইমান আলী (৮০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৫টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

গত ৩দিন থেকে তার জ্বর, কাশি ও ডায়রিয়া দেখা দিলে তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

ইমানী আলী চর জাঙ্গালিয়া গ্রামের মৃত এমদাদ উল্যাহর ছেলে।

কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, মৃত ব্যাক্তি ও তার সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন