ইউপি নির্বাচন : ফরিদগঞ্জে নৌকার মাঝি হলেন যারা
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
রোববার আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়।
মনোনয়ন প্রাপ্তরা হলেন— বালিথুবা পশ্চিম ইউনিয়নে যুবলীগের সাবেক আহ্বায়ক মো. বাহাউদ্দিন, বালিথুবা পূর্ব ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জিএম হাসান তাবাস্সুম, সুবিদপুর পূর্ব ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শারাফত উল্লা, সুবিদপুর পশ্চিম ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসাইন, গুপ্টি পূর্ব ইউনিয়নে সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুল গণি বাবুল পাটওয়ারী, গুপ্টি পশ্চিম ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম, পাইকপাড়া উত্তর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলাউদ্দিন, গোবিন্দপুর উত্তর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সোহেল চৌধুরী, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে যুবলীগ নেতা আলাউদ্দিন আহমেদ, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে যুবলীগ নেতা মাহমুদুল হাসান মিরাজ, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে যুবলীগ নেতা মোরশেদ আলম মুরাদ, রূপসা উত্তর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক ফারুকী এবং রূপসা দক্ষিণ ইউনিয়নে সাবেক ছাত্রলীগ সভাপতি শরীফ হোসেন।