আ.লীগ নেত্রী ফরিদুন্নাহার লাইলীর গণসংযোগ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০১৮ ৩:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে আওয়ামী লীগ নেত্রী ফরিদুন্নাহার লাইলী গণসংযোগ করেছেন। তিনি প্রয়াত কয়েকজন আওয়ামী লীগ নেতার কবর জেয়ারত ও অসুস্থ নেতাকর্মীদের বাড়িতে দেখতে যান।এসময় অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসার খোঁজ-খবর নেন। শনিবার দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়। ফরিদুন্নাহার লাইলি কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর-৪ (রামগতিও কমলনগর) সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য।

দলীয় সূত্র জানায়, ফরিদুন্নাহার লাইলি রামগতির আলেকজান্ডার, চরসীতা, কমলনগরের হাজিরহাট, চরলরেঞ্চ ও তোরাবগঞ্জে গণসংযোগ করেন। এসময় সাধারণ মানুষের সাথে তিনি ঈদের কুশল বিনিময় করেছেন। তিনি জনগনের কাছে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সাফল্য তুলে ধরে শেখ হাসিনার জন্য নৌকায় ভোট চান।

গণসংযোগে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএ আলাউদ্দিন, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন, রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, রামগতি মহিলা আওয়ামী লীগের সভাপতি রোফেকা আক্তার, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা, সাংগঠনিক সম্পাদক মাকছুদুল করিম মামুন, কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব ও সাধারণ সম্পাদক মির্জা আশরাফ জামান রাসেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।

জানতে চাইলে ফরিদুন্নাহার লাইলি বলেন, আওয়ামী লীগ সরকার লক্ষ্মীপুরসহ দেশব্যাপী ব্যাপক উন্নয়ন করছে। বিগত দিনে বিএনপিসহ অন্যরা রামগতি-কমলনগরের মেঘনার ভাঙ্গন নিয়ে রাজনীতি করেছে। আমরাই নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ করে লাখো মানুষকে সুরক্ষা দিয়েছি। সকল ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। এজন্য জনগনের কাছে নৌকায় মার্কায় ভোট চান তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন