আশুলিয়ায় স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ জুন, ২০১৮ ৬:০০ অপরাহ্ণ

সাভারের আশুলিয়ায় সুর্বণা আক্তার নামের (১৫) এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার আশুলিয়া ইউনিয়নের চাঁনগাও এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুপুরে সুর্বণা আক্তারের মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠায়।

সুর্বণা চাঁনগাও এলাকার সুমন সোলায়মানের মেয়ে। সে স্থানীয় জাফর মাদবর একাডেমী স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী।

এ বিষয়ে আশুলিয়া থানার এস আই সালাম জানান, ময়না তদন্তের পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন