লক্ষ্মীপুর পৌরসভার ২৮০ কর্মকর্তা-কর্মচারী পেলেন বকেয়া বেতন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২১ ৭:০৮ অপরাহ্ণ

লক্ষ্মীপুর পৌরসভায় ২শ ৮০ জন কর্মকর্তা-কর্মচারীর ৪৫ লাখ টাকা বকেয়া বেতন দেয়া হয়েছে।

নব-নির্বাচিত পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে কর্মকর্তা-কর্মচারীদের হাতে বেতনের চেক তুলে দেন।

 

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব মো. আলাউদ্দিন, নির্বাহী প্রকৌশলী আবুল বাশার, সহকারী প্রকৌশলী একেএম সামছুদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত : লক্ষ্মীপুর পৌরসভায় দীর্ঘ সাত মাস পৌর তহবিলে টাকা না থাকায় কর্মকর্তা-কর্মচারীরা বেতন পায়নি। শপথ গ্রহণের পর কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন দেয়ার ঘোষনা দেন মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

 

জানতে চাইলে পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, দীর্ঘ সাত মাস পৌর তহবিলে অর্থ না থাকায় বেতন পায়নি কর্মকর্তা-কর্মচারীরা। এতে মানবেতর জীবন যাপন করতে হয়েছে অনেক কর্মচারীর। আমি নির্বাচিত হওয়ার পর তাদেরকে বেতন দেয়ার পদক্ষেপ গ্রহণ করি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন