লক্ষ্মীপুর জেলা পুলিশের ঈদ উপহার পেল নদী ভাঙা মানুষ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ মে, ২০২১ ১০:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: মেঘনা নদী ভাঙন কবলিত মানুষের মাঝে লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষ থেকে শাড়ি-লুঙ্গিসহ ঈদ উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ মে) বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতার গোপটা এলাকায় দুই শতাধিক মানুষের মাঝে এসব বিতরণ করা হয়। জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান নিজে উপহারগুলো বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন প্রমুখ।

জানা গেছে, মেঘনা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়ে শত শত পরিবার সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থানে বসবাস করছে। এরা সবাই হতদরিদ্র। দৈনিক আয়ে চলে তাদের সংসার। ঈদের দিন তাদের মুখে হাসি ফোটাতে জেলা পুলিশ শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন। এসময় দুই শতাধিক পরিবারকে সেমাই-চিনিসহ খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে। ‘ঈদের আনন্দ কেউ উপভোগ করবে, আর কেউ করবেনা, তা হবে না’ এ স্লোগানে নদী ভাঙা মানুষকে উপহারগুলো দেওয়া হয়।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. এইচএম কামরুজ্জামান বলেন, নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। ভিটেমাটি হারিয়ে তারা খুব কষ্টে দিন যাপন করছে। ঈদ আনন্দ থেকে তারা যেন বঞ্চিত না হয়, সবাই যেন ঘরে ঘরে ঈদ উৎসব করতে পারে, এজন্যই পুলিশের পক্ষ থেকে উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন