লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ী বহরে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ মিছিল করা হয়। মিছিলটি শহরের পুরাতন আদালত সড়ক থেকে শুরু হয়ে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, স্বেচ্ছাসেবকদল নেতা সাইফুজ্জামান শরীফ, জাকির ভুঁইয়া, জামাল উদ্দিন ও হারুনুর রশিদ প্রমুখ।
প্রসঙ্গত, রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ শেষে ঢাকায় ফেরার পথে মঙ্গলবার (৩১ অক্টোবর) ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরের পাশে দুটি বাসে পেট্রোল বোমা মেরে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।