লক্ষ্মীপুরে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে বৃদ্ধের কারাদণ্ড
লক্ষ্মীপুর পৌরশহরে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে ৫০ বছর বয়সী খোকন নামের এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় শহরের তিতাখাঁ মসজিদ এলাকায় ভ্রাম্যমান আদালত এই দণ্ডাদেশ দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় ।
দণ্ডপ্রাপ্ত খোকন লক্ষ্মীপুর পৌর এলাকার লামচরি গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।
ভুক্তভুগী ছাত্রীর স্বজন ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর বিকেলে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বাড়ির দিকে যাওয়া পথে খোকন ওই ছাত্রীকে ইভটিজিং করে। পরে স্কুল ছাত্রী কান্না শুরু করে স্থানীয়রা ওই বৃদ্ধকে আটক করে পুলিশে দেয়।
খোকন তার দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পর স্থানীয়রা খোকনকে আটক করে পুলিশে খবর। পুলিশ আটকের পর খোকন স্বীকারোক্তি দিলে ইভটিজিংয়ের অভিযোগে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।