রামগঞ্জ কলেজ ছাত্রলীগের আলোক শিখা প্রজ্জ্বলন
রামগঞ্জ সংবাদদাতা: ২০০৪ সালের ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোক শিখা প্রজ্জ্বলন করেছে রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ।
রামগঞ্জ সরকারি কলেজের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শান্ত এর সভাপতিত্বে ২১ আগস্ট প্রথম প্রহরে কলেজ গেটের সামনে এই প্রজ্বলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাজু, কলেজ ছাত্রলীগের সভাপতি মোরশেদুল আমিন বাবু, সাবেক স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আলী মুরতেজা বাবু, পৌর যুব লীগের সদস্য মাসুদ আটিয়া প্রমুখ।
এসময় অনুষ্ঠানে ছাত্রলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন শান্ত, মনির হোসাইন, ইয়াসিন আরাফাতসহ প্রমুখ।