লক্ষ্মীপুরে সাংবাদিক রনির বাবার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সদস্য ও বণিক বার্তার জেলা প্রতিনিধি রাকিব হোসাইন রনির বাবা আবুল হোসেন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। বুধবার (১৭ আগস্ট) দুপুর ২ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে তাঁর মৃত্যুতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি কাজল কায়েস, সাধারণ সম্পাদক সানা উল্লাহ সানু ও মোহনানিউজ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

আবুল হোসেন লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার সোনালী কলোনীর বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিন স্ত্রী, ২ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন আবুল হোসেন বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হলে ২ আগস্ট তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন