লক্ষ্মীপুরে রক্তদানকারী সংগঠনের সাথে মতবিনিময় সভা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০১৮ ৯:০৫ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সিভিল সার্জনের মতবিনিময় হয়েছে।

 

রবিবার সকালে  সবুজ বাংলাদেশের আয়োজনে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় হয়।

সংগঠনের সভাপতি মোঃ শাহীন আলমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে ছিলেন সিভিল সার্জন মোস্তফা খালেদ আহম্মদ।

সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলার সভাপতি কাজী ওসমান মোর্শেদ।

সবুজ বাংলাদেশ সদর উপজেলার সহযোগীতায় জেলার বিভিন্ন রক্তদানকারী সংগঠনের নাম, মোবাইল নাম্বার দিয়ে পেষ্টুনের উদ্ধোধন করা হয়।

জেলার সকল হাসপাতাল, ডায়গনষ্টিক সেন্টার গুলোতে এটি স্থাপন করা হবে।

সবুজ বাংলাদেশের অঙ্গ সংগঠন সয়াল্যান্ড ব্লাড ডোনার্স ইউনিটের নতুন কমিটি করা হয় এক বছরের জন্য পরিচালক,হৃদয় কর্মকার কনক, সহ-পরিচালক ইমরান হোসাইন, সহ-পরিচালক আবদুর রহমান, প্রধান নির্বাহী মাহমুদুল হাসান সজীব,প্রধান সমন্বয়ক মামুন হোসাইন, উপ-সমন্বয়ক আবদুল করিম শাওন, তথ্য সমন্বয়ক, সালাউদ্দিন খাঁন, অর্থ সমন্বয়ক আনিসুর রহমান হৃদয়, সদর সমন্বয়ক ওমর সাবিত, চন্দ্রগঞ্জ সমন্বয়ক শাহাদাদ হোসেন শাওন, রায়পুর সমন্বয়ক ইমাম হোসেন, রামগঞ্জ সমন্বয়ক জাফর মাহমুদ, রামগতি সমন্বয়ক মোঃ শামীম, কমলনগর সমন্বয়ক ইকবাল হোসেন পারভেজ,ক্যাম্প সমন্বয়ক মেহেদী হাসান জিসান, ক্যাম্প সমন্বয়ক আদনান সাইদ তুসার, ক্যাম্প সমন্বয়ক মোঃ ফাহাদ হোসেন মোট সতের সদস্য বিশিষ্টি কমিটি গঠন করা হয় এক বছরের জন্য।
সংগঠন সমূহের মধ্যে উপস্থিত ছিলেন অল ইয়ুথ সোসাইটি,রেড ক্রিসেন্ট সোসাইটি, পি এল জেড ব্লাড ব্যাংক, উত্তর জয়পুর ব্লাড ডোনার্স ফোরাম, সুহাস, প্রজাপতি ব্লাড ব্যাংক,WBD, ধ্রুবতারা, ইত্যাদি

মতামতের জন্য সম্পাদক দায়ী নন