লক্ষ্মীপুরে পুলিশকে ১০০ সুরক্ষা পোষাক দিলেন আ.লীগ নেতা নয়ন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২০ ৫:০১ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে করোনাভাইরাস প্রতিরোধে ঝুঁকি নিয়ে জনসমাগম ও সঙ্গরোধ নিশ্চিতে কাজ করা ১০০ পুলিশ সদস্যের জন্য সুরক্ষা পোষাক দেওয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ব্যক্তিগত উদ্যোগে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছেন।

রোববার (১২ এপ্রিল) সকালে এ আওয়ামী লীগ নেতা পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামানের কাছে পোষাকগুলো হস্তান্তর করেন। এসময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, দেশের ক্রান্তিলগ্নে পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য ১০০পিস সুরক্ষা পোশাক উপহার দিয়েছি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন