লক্ষ্মীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বায়েজীদ ভূঁইয়া

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ মে, ২০২১ ৪:২৭ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুবলীগের নেতাকর্মীসহ লক্ষ্মীপুরের সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বায়েজীদ ভূঁইয়া।

 

বৃহস্পতিবার (১৩ মে) দুপুরের সংবাদকর্মীদের মাধ্যমে তিনি লক্ষ্মীপুরবাসীকে এ শুভেচ্ছা জানান।

 

বায়েজীদ লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের ব্যক্তিগত সহকারী।

 

বায়েজীদ ভূঁইয়া বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। যেখানে ধনী গরীব এক সারিতে দাড়িতে ঈদের আনন্দ উপভোগ করে। এ উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুর ফিতরের আনন্দঘন মূহুর্ত।

 

তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভুতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

 

এসময় তিনি সদর আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের পক্ষে থেকেও লক্ষ্মীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। ঈদের পবিত্র এক্ষনে জেলাবাসীর কাছে প্রবীণ এ নেতার সুস্বাস্থ্য কামনায় দোয়া প্রত্যাশা করেন বায়েজীদ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন