লক্ষ্মীপুরবাসীকে এডভোকেট নয়নের ঈদ শুভেচ্ছা
ঈদুল ফিতর উপলক্ষে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনসহ লক্ষ্মীপুর জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, এ আনন্দঘন দিন উপলক্ষে আমি বিশ্ব মুসলিমদের ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। ঈদের এ আনন্দঘন মুহূর্ত অম্লান হোক। শান্তি বয়ে আসুক লক্ষ্মীপুরের প্রতিটি জনগণের।
ঈদের পবিত্রক্ষণে হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা শিক্ষা নিতে হবে।
জেলার সুবিধাবঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হতে দলীয় নেতাকর্মীদের
আহবান জানান এডভোকেট নয়ন।