রাষ্ট্রপতির সম্মতি পেল ১১টি বিল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ অক্টোবর, ২০১৮ ৫:৪৬ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে পাস হওয়া ১১টি বিলে সম্মতি জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির সম্মতিপ্রাপ্ত বিলগুলো হলো- বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিল-২০১৮, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৮, বস্ত্র বিল-২০১৮, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল-২০১৮, যৌতুক নিরোধ বিল-২০১৮, সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল-২০১৮, জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি বিল-২০১৮, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল-২০১৮, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) বিল-২০১৮, কৃষি বিপণন বিল-২০১৮ এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৮।

দু-এক দিনের মধ্যেই আলোচিত ডিজিটাল নিরাপত্তা বিল ও সড়ক পরিবহন বিলসহ গত অধিবেশনে পাস হওয়া ৭টি বিলে রাষ্ট্রপতি সম্মতি জ্ঞাপন করতে পারেন।

প্রসঙ্গত, সংবিধান অনুসারে রাষ্ট্রপতির সম্মতির পর যে কোনো বিল আইনে পরিণত হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন