রামগঞ্জে আগুনে ৮ দোকান পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৮ টি দোকান পুড়ে গেছে। এতে একটি জুতার দোকান, একটি হোটেল, ৪টি কামারের দোকান, একটি জুয়েলার্স ও পাশবর্তি ডিজিটাল মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের অন্তত ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। শনিবার (০৯ এপ্রিল) দুপুরে উপজেলার সোনাপুর সড়কের পাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় মৃত্যঞ্জয় কর্মকারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷ এর আগেই ৭ টি দোকান পুড়ে ছাই ও একটির আংশিক ক্ষতি হয়৷

এদিকে উৎসুক জনতার ভীড়ে আগুন নেভাতে বাধা সৃষ্টি হয়। পরে পুলিশের সহযোগীতায় জনতাকে সরিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস।

রামগঞ্জ ফায়ার ষ্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর কামরুল হাসান জানান, প্রাড় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়া হয়েছে। এসময় সড়কের যানজট নিরসনেও কাজ করেছে পুলিশ।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষতির পরিমাণ নির্ণয়ের করতে বলা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে তাদের সহযোগীতার চেষ্টা করছি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন