ভোট গ্রহণ শেষে লক্ষ্মীপুরে চলছে গণনা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৪ মার্চ, ২০১৯ ৭:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষীপুরের ৫টি উপজেলার ৪৫৮ টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষে চলছে গণনা।

রবিবার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলছে ভোট। তবে অধিকাংশ ভোটকেন্দ্র ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল না।

সরেজমিনে দেখা যায়, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাদ্রাসাই আলিয়া, রায়পুরের কেরোয়া ছবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লুধুয়া এম এম উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি দেখা যায়নি। এরমধ্যে কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ৩ টি ও ছবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেড় ঘন্টায় ৩৫ ভোট পড়েছে জানিয়েছে প্রিজাইডিং অফিসার।


এদিকে রায়পুরের পশ্চিম কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা প্রার্থীর এজেন্ট ছাড়া অন্য কোন এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে প্রিজাইডিং অফিসার রুহুল কবির বলেন, নৌকা ছাড়া অন্য কোন এজেন্ট আসেনি। স্বাক্ষরও নিতে পারিনি। তবে স্বেচ্ছাসেবকলীগ নেতা জামাল পাটওয়ারী বলেন, নৌকা ছাড়া অন্য কোন প্রার্থীর এজেন্ট এখানে দরকার নেই।


জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন জেলার ৫টি উপজেলায় মোট ৪৫৮টি ভোটকেন্দ্রে ১২ লক্ষ ৩৪ হাজার ৬৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলার রামগঞ্জ, রায়পুর, সদর, কমলনগর ও রামগতি উপজেলায় মোট চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭জন প্রার্থীসহ মোট ৬৩ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন। এছাড়া রামগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুরাইয়া আক্তার শিউলি বিনা প্রতিদ্ধন্ধিতায় বেসরকারিভাবে নির্বাচিত হন।


এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে ৪৫৮ টি কেন্দ্রের মধ্যে ৩৪৬ টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনী কেন্দ্র নিয়স্ত্রণের জন্য জেলায় ১৯শ পুলিশ সদস্য, ১১ প্লাটুনে ২২০জন বিজিবি, ১০ প্লাটুনে ৮০জন র‌্যাব সদস্য ও ৫ হাজার ৪৯৬জন্য আনসার সদস্য নিয়োজিত রয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন