লক্ষ্মীপুরে ৫ উপজেলার চেয়ারম্যান যারা
নিজস্ব প্রতিবেদক: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষ্মীপুরের ৫ উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বড় রকমে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটের ফলাফলে দেখা যায় লক্ষ্মীপুর জেলার ৩টি উপজেলায় দলীয় প্রতীকবিহীন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা জয়ী হয়েছেন। ২টি উপজেলায় নৌকা প্রতীক জয়ী হয়েছে।
রামগঞ্জ উপজেলা:
রামগঞ্জে নৌকা প্রতীকে আওয়ামীলীগ নেতা মনির হোসেন চৌধুরী ৮৭২৭০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী এনপিপি’ নেতা সিরাজ মিয়া আম প্রতীকে পেয়েছেন ২৩৭০ ভোট।
লক্ষ্মীপুর সদর উপজেলা:
লক্ষ্মীপুর সদর উপজেলায় জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাউদ্দিন টিপু ৫১২৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকের আবুল কাশেম চৌধুরী পেয়েছেন ৩৯০৯৪ ভোট।
কমলনগর উপজেলা:
কমলনগরে উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন বাপ্পী ১৪৫৫৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকের মাস্টার একেএম নুরুল আমিন পেয়েছেন ১২৩৪৬ ভোট।
রায়পুর উপজেলা:
রায়পুর উপজেলায় নৌকা প্রতীকে অধ্যক্ষ মামুনুর রশিদ ৩৬৯৪৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোটরসেইকেল প্রতীকে মাস্টার আলতাফ হোসেন হাওলাদার পেয়েছেন ২৬২১৯ ভোট।
রামগতি উপজেলা:
রামগতি উপজেলায় কাপ পিরিচ প্রতীকে শরাফ উদ্দিন আজাদ ২১২৭৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান আবদুল ওয়াহেদ পেয়েছেন ১৬৪২৮ ভোট।