ভাসানচরের বাহিরে রোহিঙ্গা যুবকের ঘুরাঘুরি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২০ ১২:০৩ অপরাহ্ণ

নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়ন থেকে মো. নুরুল আমিন (৩২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত, মো. নুরুল আমিন (কুতুপালং ক্যাম্প, উখিয়া, কক্সবাজারের আশরাফ আলীর ছেলে। তার এফসিএন নং-১২৫৯৪৫।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার মোর্শেদ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল হাসান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে হাতিয়া উপজেলার জনতা বাজার ঘাটে রোহিঙ্গা ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে। পরে সে জিজ্ঞাসাবাদে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করলে স্থানীয়রা তাকে মোর্শেদ বাজার পুলিশ ক্যাম্পে সোপর্দ করে।

জানা যায়, আটককৃত রোহিঙ্গা যুবকের আত্মীয় স্বজন কয়েকদিন আগে ভাষানচরে চলে আসে। সেও ভাষানচরে তার পরিবারের সদস্যদের কাছে আসার জন্য উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসে।

ইনচার্জ মো. আবুল হাসান মিয়া আরো জানান, আগামীকাল বুধবার আটক রোহিঙ্গা যুবককে ভাসানচরে প্রেরণ করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন