বিমান দুর্ঘটনায় জাতিসংঘ মহাসচিবের শোক

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ মার্চ, ২০১৮ ৪:৪২ অপরাহ্ণ

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

 

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোনেমের বরাবর পাঠনো এ শোকবার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, নেপালের ত্রিভূবন বিমানবন্দরে যে দুর্ঘটনা ঘটেছে তাতে আমি যারপরনাই ব্যথিত, শোকগ্রস্ত!

আমি আমার হৃদয়ের গভীর থেকে সমবেদনা জানাচ্ছি নিহতেদর প্রতি, তাদের পরিবারের প্রতি, বাংলাদেশের সরকার এবং জনগণের প্রতি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন