বায়েজীদের উপহার পেয়েছেন ধনু বয়াতি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২০ ৬:৫২ অপরাহ্ণ

‘হেডে ভাত না থাইকলে বাঁচি থাই কিরিয়াম, শিরোনামে মোহনানিউজের একটি মানবিক সংবাদ প্রচার করা হয়।

 

সংবাদ প্রকাশের পর মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ধনু বয়াতির একটি বিকাশ নাম্বারে উপহার হিসেবে টাকা পাঠিয়েছেন বায়েজীদ ভূঁইয়া। তিনি লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের প্রতিনিধি ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক।

 

ধনু বয়াতি লক্ষ্মীপুরের সদর উপজেলা কুশাখালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঝাউডগি গ্রামের বাসিন্দা। পেশায় তিনি কামলা (দিনমজুর)। তার ঘরে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছেন। ছেলেটি সবার ছোট।

 

মুঠোফোনে ধনু বয়াতি মোহনানিউজকে জানান, আমি পরিবারের সদস্যদের নিয়ে সংকটে দিন কাটাচ্ছি। বিষয়টি প্রতিবেশি কলেজ পড়ুয়া মোঃ খুরশেদ আলমের মাধ্যমে মোহনানিউজের সাংবাদিকদের জানায়। পরে মানবিক ফাউন্ডেশন ও এমপির প্রতিনিধি বায়েজীদ ভূঁইয়া আমার পরিবারের জন্য খাদ্যসামগ্রীর ব্যবস্থা করে দিয়েছে। এজন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

 

জানতে চাইলে বায়েজীদ ভূঁইয়া বলেন, ধনু বয়াতি খাদ্যের সংকটে ভোগছেন। অনলাইন পোর্টাল মোহনানিউজে ‘হেডে ভাত না থাইকলে বাঁচি থাই কিরিয়াম, শিরোনামে একটি মানবিক সংবাদ প্রচার করা হয়। সংবাদটি আমি দেখে তাৎক্ষনিক খাদ্যসামগ্রী নিয়ে যেতে না পারায় বিকাশে উপহার হিসেবে টাকা পাঠিয়েছে। এমন উপহারে বয়াতি খুব খুশি হয়েছেন বলেও জানান বায়েজীদ ভূঁইয়া।

 

তিনি আরো বলেন, সবসময় জনপ্রতিনিধিরা প্রতিটি ব্যক্তির খোঁজ খবর রাখা সম্ভব নয়।যারা মানবেতর জীবন যাপন করছে তাদের নিয়ে সংবাদ প্রচার হলে জনপ্রতিনিধিদের দৃষ্টিগোচর হয়। এমন মানবিক সংবাদ প্রচার করার জন্য মোহনানিউজের সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন বায়েজীদ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন