বাংলামোটরে রাহাত টাওয়ারে আগুন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২২ ১২:০১ অপরাহ্ণ

রাজধানীর বাংলামোটর এলাকায় অবস্থিত রাহাত টাওয়ারে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিল খালিদ ঢাকাটাইমসকে আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১১টা ৯ মিনিটে ভবনটিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

ভবনটির ১১ তলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতি ও হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

ভবনটিতে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের অফিস ও যমুনা টিভির অফিসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ভবনটির ওপরে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন