বরগুনায় বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যু
বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় বজ্রপাতে চতুর্থ শ্রেনীরছাত্র মো.জুবায়ের(১১) নামে একজন স্কুলছাত্র নিহত হয়েছে।জুবায়ের রায়ের তবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।
জানা গেছে,সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের রায়ের তবক গ্রামে ওই স্কুল ছাত্রের বাসা। (২ জুন) মঙ্গলবার বিকেল পাঁচটার সময় বৃষ্টি শুরু হলে তার নানা বেলাল গাজীর সাথে মাঠে গরু আনতে যায়।সে সময় বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়।নিহত জুবায়েরনানার বাড়িতে থেকে লেখা পড়া করতো।তার বাবা মা ঢাকায় থাকেন।পড়ে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে আনা হলে হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।