ফেনীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ মার্চ, ২০২১ ১০:৪৬ অপরাহ্ণ

‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ফেনীতেও ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ মার্চ) মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসরীন আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা, ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপ-পরিচালক সামসাদ জাহান খান, জাতীয় মহিলা সংস্থার সদস্য আঞ্জুমান আরা গিয়াস খুকু প্রমুখ।

এছাড়াও আলোচনা সভায় প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নারী উদ্যোক্তা, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন