নোয়াখালীতে ‘লিফটের দরজা দিয়ে পড়ে’ নারীর মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২১ ১:১০ অপরাহ্ণ

নোয়াখালীর সদর উপজেলার জেনারেল হাসপাতাল সড়কে অবস্থিত ব্যক্তি মালিকানাধীন জি-৮ গ্রামীণ জেনারেল হাসপাতালে লিফট দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন।

নিহত জহুরা খাতুন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের খোরশেদ আলমের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

সুধারাম মডেল থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, জহুরা খাতুন তার দুই সন্তানকে নিয়ে গ্রামীণ হাসপাতালের চতুর্থ তলায় চিকিৎসাধীন শ্বশুরকে দেখতে যান। সেখান থেকে বের হওয়ার জন্য তিনি লিফটের অপেক্ষা করছিলেন। লিফট চতুর্থ তলা অতিক্রম করে উপরে চলে গেলেও দরজাটি খুলে যায়। জহুরা খাতুন অসাবধানতায় লিফটে উঠতে গিয়ে নীচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরো বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় কারো অবহেলা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন