তোরাবগঞ্জে প্রচারণার শেষ সময়েও মেম্বার প্রার্থী মানিকের উন্নয়নের আশ্বাস

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৯ জুন, ২০২১ ১০:০১ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগর উপজলার তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। শনিবার (১৯ জুন) রাতে প্রচারণার শেষ সময়েও উন্নয়নের আশ্বাসে ভোটাদের কাছ থেকে ভোট চাইলেন সদস্য (মেম্বার) প্রার্থী আবদুল মালেক মানিক।

মানিক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী। ফুটবল মার্কায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানিক পেশায় ব্যবসায়ী।

প্রচারণার শেষ সময় বর্ণাঢ্য মিছিল নিয়ে তোরাবগঞ্জ বাজার প্রদক্ষিণ করেছেন। এসময় বিপুল সংখ্য মানুষ উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মানিক ভোটারদের উদ্দেশ্যে উন্নয়নমূলক কাজ করার লক্ষ্যে ভোটারদের কাছে ভোট চেয়েছেন।

ইউপি সদস্য প্রার্থী আবদুল মালেক মানিক বলেন, আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবো। আমাকে নির্বাচিত করে এলাকার উন্নয়নে সুযোগ চাই। ভোট শুরু থেকে শেষ পর্যন্ত জয়ের লক্ষ্যে সবার সহযোগীতা কামনা করি। আমি সবসময় জনগণের পাশে আছি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন