টিপুকে একক প্রার্থী চেয়ে মহিলা আ.লীগের মিছিল
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে একেএম সালাহ উদ্দিন টিপুকে একক চেয়ারম্যান প্রার্থী করার দাবিতে মিছিল করেছে মহিলা আওয়ামী লীগ ও মহিলা যুবলীগের নেতাকর্মীরা। টিপু সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি।
বুধবার দুপুরে শহরের তমিজ মার্কেট এলাকার জেলা যুবলীগের কার্যালয়ের সামনে থেকে টিপুর সমর্থনে বিপুল সংখ্যক মহিলা নেতাকর্মীকে নিয়ে মিছিলটি বের করা হয়।
এতে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিনা আক্তার ও পৌর মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক রাইমা আক্তারসহ দলীয় মহিলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
এসময় মিছিল থেকে সালাহ উদ্দিন টিপুকে পুনরায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা।