চেয়ারম্যান পদে মনোনয়নপত্র নিলেন রেবেকা মহসীন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন উপজেলা নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন রেবেকা মহসীন।বৃহস্পতিবার ( ৬ বুধবার) দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডী কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাস্টার ও সাধারণ সম্পাদক নুরুল আমিন রাজুসহ দলীয় নেতারা।
তিনি কমলনগর উপজেলার আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও ১৪ দলীয় জোটের সন্ত্রাস জঙ্গীবাদ-নির্মূল কমিটির উপজেলা শাখার সহ-সভাপতি।
এছাড়াও তিনি বৃহত্তর রামগতি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি প্রয়াত মুক্তিযোদ্ধা হাজীরহাট মিল্লাত একাডেমীর প্রধান শিক্ষক মো. মহসিনের স্ত্রী।
তার রাজনৈতিক জীবনে নারীদের অধিকারের জন্যে কাজ করছেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূলের নারীদেরকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় করেন। কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত ২০০৫ সালের ২৭ নভেম্বর রেবেকা মহসিনকে সাফল্য সনদ প্রদান করেন।
রেবেকা মহসীন বলেন, আমি কমলনগরের অবহেলিত জনগোষ্ঠির জন্য কাজ করতে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। দলের কাজের আমার আর চাওয়া পাওয়ার কিছুই নেই। আমার বিশ্বাস দল আমাকে দলীয় মনোনয়ন দিবে।