`সরকারের বাহক হয়ে জনগণের জন্য কাজ করতে চাই’
নিজস্ব প্রতিবেদক: আগামী ৩১ মার্চে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনের তারিখ ঘোষনা করেছে নির্বাচন কমিশনার। দলীয় সিদ্ধান্ত ছাড়াই একাধিক প্রার্থী ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারবে। এজন্য দলের চেয়ে ব্যক্তিগত জনপ্রিয়তা এ নির্বাচনে ফলশ্রুত হবে।
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রহমত উল্ল্যাহ বিপ্লব। তিনি লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবিও সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য।
নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে কথা হয় তার সাথে। এডভোকেট বিপ্লব বলেন, উন্নয়নের মহাসড়কে দেশ। দেশনেত্রী শেখ হাসিনার মেধা ও শ্রমে অর্জিত হচ্ছে দেশের সাফল্য। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে অনেক উন্নয়ন হয়েছে। আমি আওয়ামী লীগ সরকারের উন্নয়নে বাহক হিসেবে জনগণের জন্য কাজ করতে চাই। এজন্য আমি লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।
জানা গেছে, রহমত উল্যাহ বিপ্লব লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামে মৃত মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মাষ্টারের ছেলে। তিনি এমএসএস ও এলএলবি ডিগ্রি সম্পন্ন করে লক্ষ্মীপুর জজকোর্টে যোগদান করেন। আইনী পেশায় তার রয়েছে সুনাম। সমাজের অবহেলিত মানুষদেরকে তিনি আইনী সহায়তা করছেন।
ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে বিপ্লবের রাজনীতি পথ চলা শুরু। ১৪ দলীয় জোট চন্দ্রগঞ্জ থানা শাখার যুগ্ম আহবায়ক ও লক্ষ্মীপুর আওয়ামী আইনজীবি পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ২০১২-২০১৫ সাল পর্যন্ত তিনি লক্ষ্মীপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, ২০০৪-২০০৭ জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক, ১৯৯৮-২০০৩ লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ১৯৯৬-১৯৯৮ সালে উপজলা শাখার সদস্য ও ১৯৯২-১৯৯৩ সাল পর্যন্ত পালপাড়া ডি.এম উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৩-২০১৪ সাল পর্যন্ত জেলা আইনজীবি সমিতির সহ-সম্পাদক, ২০০৮-২০০৯ সাল পর্যন্ত জেলা আইনজীবি সমিতির কার্যনিবাহী সদস্য, ২০০১ থেকে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য, পালপাড়া ডিএম উচ্চ বিদ্যালয়ের বিদুৎসাহী সদস্য, বাগবাড়ী ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
জানতে চাইলে এডভোকেট রহমত উল্লাহ বিপ্লব বলেন, আমি সরকারের বাহক হিসেবে জনগণের জন্য কাজ করতে চাই। জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবো। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন হতে লক্ষ্মীপুর সদর উপজেলাও বঞ্চিত হবে না। আমি সেই লক্ষ্যেই প্রার্থী হচ্ছি। সব শ্রেণী-পেশার মানুষের বিপুল ভোটে আমি বিজয় হবো বলে প্রত্যাশা করছি।