চাঁদপুর কন্ঠ’র সম্পাদককে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, সময় টেলিভিশনের চাঁদপুরের নিজস্ব প্রতিবেদক ফারুক আহম্মদ, চাঁদপুর কন্ঠের বার্তা সম্পাদক আহসান উল্লাহ ও বাংলার চোখ ডট কম’র প্রতিনিধি সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের সাংবাদিকদের সাথে সুজন্য সাক্ষাৎকালে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল,চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন, সময় টেলিভিশনের প্রতিনিধি মাহবুবুর রহমান, জিটিভি প্রতিনিধি নিজাম উদ্দিন, একাত্তর টিভির প্রতিনিধি আতোয়ার রহমান মনির, কালের কন্ঠের প্রতিনিধি কাজল কায়েস, বাংলানিউজের নিজস্ব প্রতিনিধি সাজ্জাদুর রহমান, মুক্ত খবরের প্রতিনিধি নাজিম উদ্দিন রানা, খোলা কাগজের প্রতিনিধি জামাল উদ্দিন রাফি, দৈনিক মুক্ত বাঙ্গালীর প্রতিনিধি রাজিব হোসেন রাজু প্রমুুখ।
এসময় প্রেস ক্লাবের প্রশংসনীয় ভুমিকার কথা বলেন অতিথিরা। এছাড়াও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।ক্লাবের পরিদর্শন খাতায় মন্ত্রব্য লিখেছেন কাজী শাহাদাত হোসেন।