কমলনগরে ৪৫০ ভেড়া পেল ১৫০ পরিবার
সংবাদদাতা: কমলনগরে দুস্থ ও অসহায় ১৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪৫০ ভেড়া বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কমলনগর কলেজ মাঠে ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আক্তারুজ্জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কমলনগর কলেজ অধ্যক্ষ মোঃ আরিফ হোসেন, মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুছ, আওয়ামী লীগ নেতা নুরনবী সহ স্থানীয় ইউপি সদস্য, গণ্যমান্য প্রমুখ ব্যক্তিবর্গ।