ভবানীগঞ্জে শতাধিক নারী পুুরুষ পেল ঈদের শাড়ী-লুঙ্গি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১১ মে, ২০২১ ৫:৫৬ অপরাহ্ণ

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে শতাধিক নারী-পুরুষের মাঝে ঈদের শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) বিকেলে ভবানীগঞ্জ পূর্ব বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদ ভূঁইয়ার উদ্যোগে এসব  বিতরণ করা হয়।

এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে মামুন ভূঁইয়া বলেন, অসহায়দের মুখে হাসি ফুটানোর জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টা। এছাড়াও ভবানীগঞ্জ ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের জন্য আমি ঈদ উপহার পৌঁছে দিবো।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন