কমলনগরে মাদক বিরোধী যুব সম্মেলন
সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগরে সবুজ বাংলাদেশের মাদক বিরোধী যুব সম্মেলন ও নবগঠিত শাখার শপথ হয়েছে।শনিবার দুপুরে কমলনগর উপজেলা শাখার উদ্যোগে চর লরেন্স উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলন হয়।
সংগঠনের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাজির হাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব, চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন বাবুপ্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশ কমলনগর শাখার সহ-সভাপতি ইয়াসির আরাফাত তুহিন,আকরাম হোসেন, এনায়েত হোসাইন শরিফ, আমিনুর রহমান,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাহার,যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম, রাকিব হোসেন রাকু,সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন রিপন প্রমুখ।
অনুষ্ঠানের পরিচালনা করেন সহ-সভাপতি ও শিশু কিশোর একাডেমির প্রধান শিক্ষক মুহাম্মদ নোমান ছিদ্দিকী। এসময় বক্তারা পরিবেশ রক্ষায় গাছ রোপণ ও মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানান। পরে নবগঠিত শাখার সদস্যদের শপথের মাধ্যমে অনুষ্ঠান শেষ করে।