এসএসসি পরীক্ষা জুন ও এইচএসসি জুলাই নাগাদ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২০ ৩:৩৪ অপরাহ্ণ

২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষা জুনে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে আগামী জুলাই-আগস্ট নাগাদ। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী জানান, সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হচ্ছে। সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় তা বাড়িয়ে আগামী ১৬ জানুয়ারি পর্যযন্ত বন্ধ ঘোষণা করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন