৭ মার্চের ভাষণ বিশ্ব স্বীকৃতিতে ছাত্রলীগের র্যালী
নিজস্ব প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষন বিশ্ব স্বীকৃতি পাওয়ায় লক্ষ্মীপুরে আনন্দ র্যালী করেছেন ছাত্রলীগ। রবিবার সকালে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আয়োজনে কলেজ ক্যাম্পাস থেকে র্যালীটি বের করা হয়। ক্যাম্পাস এলাকা ঘুরে কলেজ ভবনের সামনে আলোচনা সভা করা হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সদস্য কাজী মো. মামুনুর রশিদ বাবলু, কলেজ ছাত্রলীগের সভাপতি রায়হান ভুইয়া,সাধারণ সম্পাদক ওমার ফারুক আরজু, সহ সভাপতি রাজীবুল ইসলাম নিশান, ছাত্রলীগ নেতা শাকিল, মাসুদপ্রমুখ। এসময় বক্তারা বিশ্ব এ স্বীকৃতিকে বাংলাদেশের গৌরব বলে দাবি করেন।